সাতক্ষীরায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার হয়।

পরে অভিযান চালিয়ে লাশ উদ্ধারের ১ ঘন্টার ভিতরে বসন্তপুর এলাকা থেকে স্বামী আজিবর রহমান আজু কে আটক করে পুলিশ।

উল্লেখ্য যে, স্বামী আজিবর বিভিন্ন সময় স্ত্রী তাছলিমাকে নির্যাতন করে আসছিল। আজু স্ত্রীকে টাকার জন্য মারপিট করায় তাদের পরিবারে প্রতিনিয়ত ঝামেলা লেগে থাকত।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আজিবর রহমান আজুকে আটক করা হয়েছে। হত্যার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে আসল ঘটনা উন্মোচন করা হবে।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর