পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া সাতটায় এ বৈঠক হবে। এ বৈঠকে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৬৬৩৩৯৭ ও ৯৫৫৯৪৯৩। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
এবার রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে বৃহস্পতিবার। আর ৩০ দিনে শেষ হলে ঈদ হবে শুক্রবার।
বার্তাবাজার/নব