সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থাইল্যান্ডে পালানো মিয়ানমারের তিন সাংবাদিক ও দুই কর্মীর বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে থাইল্যান্ড প্রবেশের অভিযোগ আনা হয়েছিল।
অপরাধ প্রমাণ হলে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে। তবে মিয়ানমারে পাঠানো হলে তাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন অাটক সাংবাদিক ও অ্যাক্টিভিস্টরা।
গত রবিবার তাদের চিয়াং মাই শহর থেকে আটক করে থাই পুলিশ। তাদের মধ্যে তিন সাংবাদিক মিয়ানমারের জনপ্রিয় গণমাধ্যম ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মায় কাজ করতো। এদিকে তিন সাংবাদিককে মিয়ানমারে ফেরত না পাঠাতে থাইল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ।
বার্তাবাজার/ভিএস