ভারত থেকে দেশে আসা এক নারীর করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আগত এক নারীর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। সোমবার দুপুরে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে সন্ধ্যায় রিপোর্ট করোনা পজিটিভ আসে।

পরে ৩৪ বছরের ওই নারীকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

তিনি গত ৭ মে ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। তার বাড়ি বগুড়া জেলার সুতাপুরের গোয়ালরোডে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ‌‘ভারত থেকে ফেরার ৭২ ঘণ্টা আগে ওই নারী করোনাভাইরাসের পরীক্ষায় নেগেটিভ আসে। ফলে সে বাংলাদেশে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পেরেছেন। স্থলবন্দরেও তার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি’।

তিনি বলেন, ‘ভারত থেকে ফেরার পর ওই নারীসহ যারা হোটেলে কোয়ারেন্টাইনে আছে তাদের আজ সোমবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ওই হোটেলে অবস্থান করা সকলের করোনা নেগেটিভ হলেও ওই নারীর পজিটিভ এসেছে। তাকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রয়োজনে হোটেলের সবাইকে পুনরায় করোনা পরীক্ষা করা হবে।

হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর