‘কোয়াড’ ইস্যুতে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

‘কোয়াড’ নিয়ে চীন আগ বাড়িয়ে কথা বলেছে। দেশের স্বার্থ বিবেচনা করে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, নেপালের রাষ্ট্রদূতকে স্বাস্থ্যসামগ্রী উপহার তুলে দেয়ার পর একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, “কোয়াড নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দেশের স্বার্থ চিন্তা করেই বাংলাদেশ কোয়াডে যোগ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

অনুষ্ঠানে নেপালকে বাংলাদেশের দেয়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস উৎপাাদিত ৫০০০ ভায়াল রেমডেসিভির ইনজেকশন এবং অ্যাসেনসিয়াল ড্রাগস উৎপাদিত হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট হস্তান্তরের জন্য প্রতীকী বক্স ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূতের হাতে তুলে দেয়া হয়।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে বিশ্বব্যাপী করোনা ভয়ঙ্কর রূপ ধারন করেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। কোনো রাষ্ট্র বা দেশ এ অতিমারি থেকে একা বের হয়ে আসতে পারবে না। এ পরিস্থিতি থেকে বের হয়ে আসছে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর