বোমা তৈরির সময় বিস্ফোরিত হয়ে সন্ত্রাসী মেম্বার নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে নাজমুল আলম লিটন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার(১০ এপ্রিল) দিবাগত রাত দুইটার সময় ঢাকা নেওয়ার পথে মারা যান ইউপি সদস্য লিটন।

এলাকাবাসী জানায় লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে। বর্তমানে তিনিও পাঁচপোতা ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

গতকাল সোমবার(১০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে সন্ত্রাসী লিটন মেম্বারসহ কয়েকজন সন্ত্রাসী বোমা তৈরী করছিল। বোমা তৈরির সময় অসাবধান বসত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। লোকন জানাজানির ভয়ে তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার অবস্থার অবনতি দেখে সন্ধ্যার পর এম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঢাকা মানিকগঞ্জে পৌঁছালে রাত আনুমানিক আড়াইটার দিকে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

জানা যায় লিটন মেম্বার একই গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।

ঝিকরগাছা হাজারীবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বার্তা বাজার কে জিগাসাবাদে বলেন, সোমবার দুপুরে ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের মৃত্যু রফিক মেম্বারের বাড়িতে কয়েকজন মিলে ককটেল তৈরি করেছিল।

এসময় একটি ককটেল বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোপন ভাবে চিকিৎসা দিচ্ছিল। পরে রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠায়। ঢাকা যাওয়ার পথেই রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এরপরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি জুয়েল ইমরান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা, এস আই সিরাজুল ইসলাম, এস আই সাইদুজ্জামান।

এব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বার্তা বাজার কে জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত কাউকে পাওয়া যায়নি। অনুসন্ধান করে জানা গেছে বোমা বিস্ফোরিত হয় একজন বোমায় গুরুতর জখম হয়েছে। পুলিশ সাধ্যমত চেষ্টা করেছে। তবে বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি। লাশ এখন থানায় আছে। প্রক্রিয়া শেষ করে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।

এ্যান্টনি দাস(অপু)/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর