বনানীতে অফিস ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বনানী ১১ নম্বর রোডের একটি অফিস ভবনে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাশেদ।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট গিয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর