যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে হামলাকারীরা আত্মহত্যা করে।
পরে একটি মোবাইল হোমপার্ক থেকে জরুরি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে পড়ে থাকতে দেখে। এবং একজন বয়স্ক ব্যক্তিকে মারাত্মকভাবে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
প্রাথমিক তদন্তে দেখা গেছে জন্মদিনের পার্টিতে অংশ নেয়া পরিবারের সদস্যদের লক্ষ্য করে একটি তরুণ গুলি করা শুরু করে। সন্দেহভাজন ওই তরুণ পরিবারের কোন নারী সদস্যের ছেলেবন্ধু।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন ওই তরুণ গাড়ি চালিয়ে ওই বাড়িতে আসে। এরপর ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। একপর্যায়ে সে নিজেও আত্মহত্যা করে।
কলোরাডো স্প্রিংস মেয়র জন সুথার্স বলেন, কান্ডহীন এই সহিংসতায় কমিউনিটির সকলেই শোকার্ত। তিনি নিহতদের জন্যে প্রার্থনার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মাসগুলোতে নির্বিচারে গুলি হামলার ঘটনা খুব বেড়ে গেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম