পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শিবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন তৃণমূলের প্রার্থী ভারতের জনপ্রিয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। প্রথমবার জয়লাভের পর হয়েছেন মন্ত্রীও।
সোমবার (১০ মে) কোলকাতার রাজভবনে মমতা ব্যানার্জির নেতৃত্বে শপথ নিয়েছেন তিনি। দায়িত্ব পেয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতি মন্ত্রণালয়ের।
এর আগে এই দপ্তর সামলেছিলেন আরেক বঙ্গ অধিনায়ক, কেকেআর ও ভারতের আরেক সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা।
মন্ত্রীত্ব লাভের পর মনোজ বলেন, এতজন বিধায়ক নির্বাচিত হয়েছেন। এর মধ্য থেকে মন্ত্রী নেওয়া হয়েছে মাত্র ৪৩ জনকে। এর মধ্যে আমি আছি। এটা আমার জন্য বিরাট পাওয়া। দিদি আমাকে এমন সম্মান দিয়েছেন, আমার ওপর ভরসা রেখেছেন। সে জন্য আমি কৃতজ্ঞ।
মনোজ আইপিএল মাতিয়েছেন শাহরুখ খানের কোলকাতা নাইট রাইডার্সের হয়ে। দীর্ঘ দিনের সতীর্থ ছিলেন সাকিব আল হাসানের। তবে রাজনীতিতে পুরোদমে ছক্কা হাকাতে শুরু করলেও ক্রিকেটকে বিদায় জানাননি মনোজ। এখনও আইপিএলে ব্যাট চালান তিনি। খেলেন অন্যান্য ঘরোয়া লীগও।
বার্তা বাজার/এসজে