আইজিপির বাসভবন থেকে পালিয়ে যাওয়া ম্যাকাও পাখি নিয়ে তুলকালাম

পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের বাসভবন থেকে পালিয়ে যাওয়া ম্যাকাও পাখিটি ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদের দু’টি পোষা ম্যাকাও খাঁচা ছেড়ে উড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলো প্রধান বিচারপতির বাসভবনের গাছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে পাখি দুটিকে।

ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করা হয় তাদের। সোমবার (১০ মে) বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর মন্ত্রিপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শকের বাসভবন থেকে পালিয়ে যায় পাখি দু’টি। এরপর আশ্রয় নেয়, প্রধান বিচারপতির বাসভবনের ভেতরে একটি আম গাছের মগডালে। পরে, ফায়ার সার্ভিসের গাড়ি থেকে পানি ছিটালে নিচে নেমে আসে পাখি দু’টি।

অক্ষত অবস্থায় উদ্ধার করে পাখি দু’টিকে পুলিশ মহাপরিদর্শকের বাসায় পৌঁছে দেয়া হয়।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর