সিনোফার্মের ৫ লাখ টিকার চালানটি এখন ঢাকার পথে। ইতোমধ্যে টিকার চালান বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে বলে জানিয়েছেন ঢাকার চীনা দূতাবাস।
সোমবার (১০ মে) এ তথ্য জানিয়েছেন।
ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশকে উপহার দেয়া করোনার ৫লাখ টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে বিমানে করে ঢাকা আসবে।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার জানিয়েছেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এই লক্ষ্যে সিনোফার্মের ৫ লাখ টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে ঢাকায় পৌছাবে।
বার্তাবাজার/ই.এইচ.এম