পিরোজপুর সদর থানার ওসি’র সাথে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ
পিরোজপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আ জ ম মাসুদুজ্জামান এর সাথে পিরোজপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (পিডিইউজে) এর নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (১০ মে) রাত ৮ টার দিকে সদর থানার ওসি’কে পিডিইউজে এর নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, পিডিইউজে এর সভাপতি এস এম সোহেল বিল্লাহ কাজল, সহ সভাপতি মোঃ নুরুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক গাজী এনামুল হক লিটন, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, প্রচার ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মোঃ নাছরুল্লাহ আল কাফী, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির তালুকদার প্রমুখ।
এসময় নবাগত ওসি ও সাংবাদিক দের মাঝে কুশল বিনিময়ের মাঝে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আলোচনা করা হয়। পরে ওসি বিভিন্ন দিক নির্দেশনাও দেন।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/ই.এইচ.এম