বৃত্তবানরা ঘর পাওয়ায় গৃহহীনদের মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারীতে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহ নির্মাণ প্রকল্পে গৃহহীন মানুষ গৃহ না পাওয়ায় এবং বৃত্তবান মানুষ গৃহ পাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১০ মে) বিকেল সাড়ে ৫টায় দাদপুর ইউনিয়নের কলমেশ্বর্দী গ্রামের মাহাতো পাড়ায় মন্দিরের সামনে এ মানববন্ধন পালন করেন।

এসময় সেখানে বক্তব্য রাখেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সমবায় সমিতির সভাপতি নিতাই মাহাতো।

তিনি বলেন, কলমেশ্বর্দী গ্রামে মুজিব বর্ষের তিনটি ঘর এসেছে, তার ভেতর দুটি ঘর পেয়েছে যাদের৷ ৪৫০ শতাংশ জমি রয়েছে। তারা হল শুকুমার মাতোর স্ত্রী আলমতি মাহাতোর ১৫০ শতাংশ জমি রয়েছে এবং রামপদ মাহাতোর ছেলে সুবাস মাহাতোর ৪৫০ শতাংশ জমি রয়েছে। এদের জমি থাকা সত্বেও এরা ঘর কি ভাবে পায় এবং তিন জনের আরেক জন পরি মাহাতো সে পাওয়ার উপযোগী সে ঘর পাওয়াতে সবাই খুশি এমনটি বলেন নিতাই মাহাতো। তিনি আরো বলেন, আমাদের এই মহল্লায় ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী ৭০০শ ঘর রয়েছে। এদের ভেতরে ভূমিহীন গৃহহীনরা হল, সনজিত মাহাতো, ফেলু মাহাতোর মেয়ে তালাকপ্রাপ্তা মমতা মাহাতো, রবিন মাহাতো, পরপূল্ল মাহাতো, স্বরস্বতী মাহাতো।

সেখানে আরো বক্তব্য রাখেন, সমিতির সদস্য দিলিপ মাহাতো, শচিন্দ্রনাথ মাহাতো, নিরাপদ মাহাতো সহ আরো অনেকে।

বক্তারা আরো বলেন, উপজেলা ইউএনও বলে ছিলেন যাদের দশ শতাংশ জমি আছে তারা এ ঘর পাবেনা। কিন্তু যাদের জমি আছে তারাই টাকার বিনিময়ে ঘর পেয়েছে। প্রকৃত পক্ষে যারা মুজিব বর্ষের ঘর পাবে তারাই বঞ্চিত হয়েছে। তাই সঠিক নিয়মে তদারকি করে এ ঘর প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের মাঝে দেওয়ার আহবান করেছেন বক্তারা।

 

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর