নগরীতে ডবলমুরিং থানা শ্রমিক লীগের উদ্যোগে ইফতার বিতরণ

পবিত্র রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীতে গরীব অসহায় ও পথাচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ডবলমুরিং থানা জাতীয় শ্রমিকলীগ।

আজ সোমবার নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী, নজীর ভাণ্ডারী মাজার গেইট এলাকায় অন্তত ৫শতাধিক ইফতারের প্যাকেট ইফতার বিতরণ করা হয়।

সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়মীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের সহায়তায় ডবলমুরিং থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি হারুনুর রশীদের উদ্যোগে এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ শেষে সংগঠনের সভাপতি হারুন রশিদ বলেন, জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে। বিগত সময়ে আমরা খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম। আগামীতেও এসব মানুষের পাশে থাকবে জাতীয় শ্রমিক লীগ।

এসময় থানা শ্রমিক লীগের সহ-সভাপতি মোস্তফা জুয়েল, যুগ্ম সম্পাদক আলী ইমাম খোকন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, মহানগর ছাত্রলীগ নেতা মান্নান খন্দকার, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আরজু, বন ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ মোঃ হারুন, আব্দুল মান্নানসহ সংগঠনের পদস্থ নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর