হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। সেখানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে ১৪ দিন।
সোমবার (১০ মে) বিকালে তাকে আদালত থেকে কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) নেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল তিনটার দিকে মামুনুল হক কারাগারে আনা হয়েছে। তাকে সরাসরি কারাগারের ভেতরে আইসোলেশন সেন্টার রাখা হয়েছে। সেখানে ১৪দিন থাকবেন। করোনা ভাইরাসের প্রতিরোধে গত বছর এ আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। করোনাকালীন সময় নতুন কোনো বন্দি এলেই তাকে ১৪ দিন আইসোলেশন সেন্টার রাখা হয়।
উল্লেখ্য, তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড শেষে মামুনুল হককে কারাগারে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বার্তা বাজার/এসজে