ঈদ উপলক্ষে মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় সোমবার (১০ মে) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরিব, দুস্থ, অসহায়, কর্মহীন, প্রান্তিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের নির্দেশনায় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রতিমন্ত্রীর পক্ষে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের ৫০০ জন দুস্থ ও হতদরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর।

ঈদ উপহার হিসেবে প্রতি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি লবণ।

বার্তাবাজার/ই.এইচ.এম

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর