পাবনায় ২৭তম রমজানেও এমপি প্রিন্স’র ইফতার বিতরণ

পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি’র উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে আজ ২৭ রমজানও ২শতাধিক দু:স্থ ও অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার ইফতার পূর্বে জেলা আওয়ামীলীগ কার্যালয় এর সামনে,এমপি ব্যাক্তিগত কার্যালয় ৬০ জন ইফতার করানো হয়। এসব ইফতার বিতরণ করেন এমপি’র বিশেষ সহকারি ও পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি।

এসময় উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি রকি, সহ সভাপতি হাবিবুর রহমান রিংকু,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান খান,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

মাসুদ রানা/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর