সৌদি আরবে ঈদের চাঁদ দেখার নির্দেশনা

মুসলিমদের তীর্থস্থান সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আজ ২৮ রমজান। আগামীকাল হবে ২৯ রমজান। আরবি বর্ষ চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় মাঝে মাঝে ২৯ দিনেও রমজান মাস হয়।

এই কারণে সৌদি আরবে বাস করা সব মুসলিমকে ২৯ রমজানের সূর্যাস্তের পর চাঁদ দেখতে নির্দেশনা দিয়েছে তাদের সুপ্রিম কোর্ট।

এ বিবৃতিতে মঙ্গলবার (২৯ রমজান) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বলা হয়েছে কোর্টের নির্দেশনায়। কেউ নতুন চাঁদ দেখলে তা সুপ্রিমকোর্টে জানানোর অনুরোধ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ আদালতে জানাতে ও তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়। অথবা নিকটস্থ আদালতে পৌঁছাতে সহায়তার জন্য কোনো প্রতিষ্ঠনে জানাতে বলা হয়। সূত্র: সৌদি গেজেট.

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর