স্ত্রীসহ কাবাঘরের ভেতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ওমরাহ পালনের পর সস্ত্রীক কাবাঘরে প্রবেশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (০৯ মে) সৌদি আরব সরকারের বিশেষ নিরাপত্তার মাধ্যমে স্ত্রীকে নিয়ে তিনি ওমরাহ পালন করেন।

ওমরাহ পালনের পর তিনি সস্ত্রীক কাবা ঘরে প্রবেশ করেন ও হাজরে আসওয়াদ পাথর চুম্বন করেন।

ইমরান খান ওমরাহ পালনের আগে মদিনায় সফর করেন এবং বিশ্বনবী মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন। এসময় তিনি মসজিদে নববিতে নামাজ আদায় করেন ও ইফতার করেন।

এর আগে শুক্রবার তিন দিনের বিশেষ সফরে সৌদি আরবে পৌঁছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক পুনর্গঠনে সৌদি যান তিনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর