ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের সদস্য আটক

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্র ছোড়াসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে সদরপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার অভিযান চালিয়ে আলী মিয়া (২৮) নামের ডাকাতদলের সদস্যকে আটক করে।

আটককৃত যুবকের বিরুদ্ধে সদরপুর থানায় ডাকাতি প্রস্তুতির দায়ে একটি মামলা দায়ের করে ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সুত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে আলী মিয়াসহ ৭-৮জনের একটি ডাকাতদল সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে প্রবেশ করে। পরে স্থানীয়রা বুঝতে পেয়ে সদরপুর থানা পুলিশ কে জানালে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালায়। অভিযানে দলপ্রধান আলী মিয়াকে আটক করলে অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃত আলী মিয়া পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ফুলসতি ইউনিয়নের চুকাইর গ্রামের মৃত আকরাম মিয়ার পুত্র আলী মিয়া। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় এবং ফরিদপুর জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধে জড়িত মামলা রয়েছে।

এ ব্যাপারে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, সদরপুর কে শান্তিমুক্ত রাখতে এবং জনগনের সেবা দিতে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর