৩ হাজার পরিবারের মাঝে বাণিজ্য মন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় করোনায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের মাঝে সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদ এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (১০ মে) শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে এ ত্রাণ বিতরণ করা হয়।

এরআগে গত দুই দিনে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে ১০ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদ এর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ উপলক্ষ্যে ঢাকা থেকে ভার্চুয়ালী বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ দেশ-বিদেশে সকল মহলে প্রশংসিত হয়েছে। এছাড়া করোনার ভয়ংকর ভারতীয় ভেরিয়েন্ট দেশে ডুকে পড়েছে। এই ভেরিয়েন্টের সংক্রমণ রোধে তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

মোঃ অনিক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর