অবশেষে পাটুরিয়া-দোউলতদিয়ে রুটে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিসি। সোমবার (১০ মে) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির মহাব্যবস্থাপক আশিকুজ্জামান।
এর আগে রোববার (০৯ মে) বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ১৬টি ফেরি দিয়ে রাতভর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার করে। কিন্তু সোমবার ভোর থেকে সরকারি নির্দেশনা মোতাবেক আবারও বন্ধ করা হয় ফেরি চলাচল। তবে দিনেরবেলায় শুধু জরুরি পরিসেবার জন্য দুটি ফেরিতে যানবাহন পারাপার চালু রাখা হয়েছে।
এদিকে শুক্র ও শনিবার দৌলতদিয়ায় ঈদে ঘরমুখো মানুষের ঢল নামে। যার ফলে রবি ও সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের চাপও কম ছিল। তবে ঘরমুখো মানুষকে ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফিরোজ শেখ বলেন, দিনে ফেরি বন্ধ। শুধু জরুরি পরিসেবায় বহরের ১৬টি ফেরির মধ্যে দুটি দিয়ে কিছু যানবাহন পারাপার করা হচ্ছে। তাও অ্যাম্বুলেন্স ও রোগী ছাড়া ফেরিতে উঠতে পারবে না।
বার্তা বাজার/এসজে