মুসলিমদের পবিত্র মসজিদ আল আকসায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০৫ জন। সোমবার (১০ মে) ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এই তথ্য জানায় আল জাজিরা।
তাদের খবরে বলা হয়, এ পর্যন্ত প্রায় ২২৮ জনকে পূর্ব জেরুজালেমের ৩টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার স্থানীয় সময় সকালে মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারা রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর শব্দ বোমার ব্যবহার করে।
এ দিকে বিবিসির এক খবরে বলা হয়, ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের সংখ্যা ২০০ এর বেশি। ইসরায়েলি বাহিনী স্টেন গ্রেনেড নিক্ষেপ করে এবং জবাবে পাথর ছুড়ে ফিলিস্তিনিরা।
তবে ইসরায়েলি বাহিনি সম্পূর্ণ মিথ্যাচার করছে এ ঘটনা নিয়ে। তাদের বেতারে ঘোষণা দেওয়া হচ্ছে, ইসরায়েলি বাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছে।
বার্তা বাজার/এসজে