সিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গদের মাঝে ঈদ উপহার বিতরণ

সিরাজগঞ্জে হিজড়া সম্প্রদায় (তৃতীয় লিঙ্গের) অসহায় মানুষকে ঈদ ‘উপহার’ দিয়েছেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। একই সঙ্গে শহরের শ্রমজীবি ৩ অসহায় ব্যক্তিকে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেয়া হয়।

সোমবার (১০ মে) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে তৃতীয় লিঙ্গের ২০ জন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও তিনজন দুস্থ্যকে ৩টি অটোরিকশা তুলেদেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরাবত আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী, উপ-পরিদর্শক আবু জাফর নয়ন প্রমুখ।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর