খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিদেশ যাওয়ার আবেদন রোববার (৯ মে) খারিজ করে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার নজির নেই বলে আবেদনটি খারিজ করা হয়।
সরকারের এমন সিদ্ধান্ত ক্ষুব্ধ বিএনপি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও আইনজীবীরা।
বিএনপি নেতাদের দাবি, সরকার আইনি নয়, রাজনৈতিক কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা সরকারের সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। এর দায়-ভার সরকারকে নিতে হবে। সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসবে এবং খালেদা জিয়াকে বিদেশে যেতে দিবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, এখনো সময় আছে। তারপরও অনুরোধ জানাচ্ছি- যেহেতু খালেদা জিয়ার শারিরীক অবস্থা অবনতি হচ্ছে, সেহেতু তাকে বিদেশে চিকিৎসার দেওয়ার সুযোগ দেওয়া হউক।
এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, আইনের বাইরে সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের দায়িত্বশীল একজন চিকিৎসক।
বার্তাবাজার/নব