রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল
শহীদ বীরবিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে দোয়া ও ইফতার আয়োজন সম্পূর্ণ হয়েছে। করোনা পরিস্থিতিতে বিগত কয়েক বছরের ন্যায় ব্যাপক আকারে প্রাক্তনদের ইফতার মাহফিলের আয়োজন না হওয়ায় এবং করোনাভাইরাসের কারণে ইচ্ছা থাকা স্বত্তেও সবাইকে বলতে না পারায় তারা দুঃখ প্রকাশ করেছেন।
তবে ধারাবাহিকতাবজায় রাখতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে তারা হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ ও কলেজের ছাত্রছাত্রী, শিক্ষকমন্ডলী ও কর্মচারীদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় ও অসুস্থদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলএবং পথ শিশু, হত দরিদ্র দের মাঝে ইফতার বিতরণের আয়োজন সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে তাই তারা আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞ্যাপন করেছেন।
উক্ত দোয়ায় অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। সেই সাথে কলেজের প্রাক্তন ও বর্তমান দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০ জনকে ১০০০ টাকা করে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। সবার সম্মানের কথা চিন্তা করে নাম ও পরিচয় দেয়া হয় নি।
এই উদ্যোগের সাথে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন সম্পূর্ণ সার্বিক ও আর্থিকভাবেসহযোগিতা করেছেন।
অধ্যক্ষ এলামনাই এসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর ধারাবাহিতা বজায় রাখার জন্য সকলকে অনুরোধকরেন।
সেই সাথে আরো যারা এই মহৎ কাজে আর্থিক ও শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন এলামনাই এসোসিয়েশন।
বার্তাবাজার/পি