ধামইরহাট সীমান্তে ফেনসিডিলসহ আটক ২

নওগাঁর ধামইরহাট সীমান্তে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই জন চোরাকারবারি কে আটক করেছে বিজিবি।

রবিবার (৯ মে) বিকালে উপজেলার পাগলা দেওয়ান বিওপির নায়েব সুবেদার মোঃ ফিরোজ আলম ভূইয়ার নেতৃত্বে পাগলা দেওয়ান বিওপির আওতাধীন মেইন পিলার ২৭২/৫ হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তমাবাদ গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামী ধামইরহাট উপজেলার মঙ্গলকোটা গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. ওবাইদুর (৩৫) ও তালঝাড়ি গ্রামের দেলোয়ারের ছেলে মো. রমজান শেখ (২৬)।

এসময় তাদের থেকে ২২ বোতল ফেন্সডিল, ১টি পুরাতন DAYANG মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন, সীমকার্ড ৩টি ও নগদ টাকা ১৬০ টাকা উদ্ধার করা হয়। পরের দিন সোমবার ধামইরহাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর