প্রতিবেশীর বাড়ি থেকে ১৮ মাসের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজ শিশুর চার দিন পরে প্রতিবেশী ছপের মাল এর বসত বাড়ি থেকে অর্ধগলিত বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এলাকাবাসী জানান, গত শুক্রবার সকাল ৯ টার সময় নিখোঁজ হন দাড়েরপাড়া গ্রামের সরিফুলের ১৮ মাস বয়সের ছেলে আরাফাত।
নিখোঁজের চার দিন পরে সোমবার (১০ মে) সকাল অনুমানিক ১১ টার দিকে প্রতিবেশি ছপের মালের বাড়ি থেকে দূরগন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়।

পরে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে ছপের মালের বাড়ি তল্লাশি করলে ছপের মাল এর বসত ঘরের ভিতর মাচা উপর থেকে শিশু আরাফাতে বস্তা বন্দি লাশ উদ্ধার হয়।

এ সময় ছপের মাল এর স্ত্রী কহিনুর (৬৫) কে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের কথা বল্লে তিনি জানান, আরাফাত নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশে ও কহিনুর নামে এক জন কে আটক করা হয়েছে।

টুটুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর