বগুড়ায় দুই নারীসহ আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮

বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় জেলায় করোনার থাবায় দুই নারীসহ আরো তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী এলাকার জমিলা(৬৫), বগুড়া সদরের উপশহর এলাকার জেসমিন খানম(৫০) এবং শহরের সুলতানগঞ্জপাড়ার আব্দুর রউফ(৭০)।

এছাড়া বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৭৩ নমুনার ফলাফলে নতুন করে ১৮ জন করোনায় শনাক্ত হয়েছেন।

সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। এর আগের দিন জেলায় ১৭০ নমুনায় ১৪জন করোনায় শনাক্ত হয়েছিলেন।

ডা. তুহিন জানান, ৯ মে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৬টি নমুনায় ১৭জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ৭নমুনায় একজনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৯৯০জন এবং সুস্থতার সংখ্যা ১১হাজার ১৩২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩০৪জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৫৬জন।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর