শেখ হাসিনা উপহার হিসেবে পাবনার সদর উপজেলা নাজিরপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৬ শতাধিক দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পাবনার নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনায় ঘরবন্দী এসব মানুষের মাঝে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সায়েম’র সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা সদর পৌর সভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়রসহ সভাপতি আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম সোহেল, ১,২,৩, ইউনিয়ন ওয়ার্ড আ.লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম মধু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি