ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ‘কুফিয়া’ পরে মাঠে ফুটবলাররা

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের পক্ষে সংহতির ঘোষণা দিয়েছে চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো প্যালেস্টিনো।

শনিবার (৮ মে) নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে চিলিয়ান লীগের ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা তাদের ঘাড়ে ও মুখে সাদা কালো রঙের কুফিয়া পরে মাঠে প্রবেশ করেছিল। যা ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনকারী কর্মীদের মধ্যে সংহতির প্রতীক।

খেলোয়াড়রা বলেন, ফিলিস্তিনি সংকট নিয়ে কেবল চিলিতেই তারা সরব থাকবে না, পুরো দক্ষিণ আমেরিকা এবং বিশ্বের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের পক্ষে এক কণ্ঠস্বর।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাইলাতুল কদরে জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর চড়াও হয়েছে ইসরাইলি পুলিশ। সংঘর্ষের সময় ফিলিস্তিনি তরুণরা পুলিশের ব্যারিকেড ভেঙে পাথর ছুড়েছে ও অগ্নিসংযোগ করেছে। তাদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি দাঙ্গা পুলিশকে এসময় ঘোড়ায় চড়ে স্টান গ্রেনেড ছুড়েছে। একই সময় জলকামানও ব্যবহার করা হয়।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছে। এর মধ্যে এক বছর এবং ১৪ বছর বয়সী দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।

জেরুজালেম থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের উচ্ছেদ করতে পারে আশঙ্কায় কয়েকদিন ধরেই শহরটিতে উত্তেজনা বিরাজ করছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর