অবশেষে খালেদার আসল জন্মদিনের তথ্য প্রকাশ পেয়েছে: কাদের
অবশেষে খালেদা জিয়ার করোনা টেস্ট রিপোর্টে আসল জন্মদিনের সঠিক তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১০ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, একাধিক জন্মদিনের নামে এতদিন জাতিকে খালেদা জিয়া অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিলেন। প্রকৃতপক্ষে তার জন্মদিন করোনা টেস্ট রিপোর্ট অনুযায়ী ৮ মে।
হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্টের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই রিপোর্টে দেখা যায় খালেদা জিয়ার জন্ম তারিখ ১৯৪৬ সালের ৮ মে।
আওয়ামী লীগের পক্ষ থেকে সবসময় বলে আসা হচ্ছে, খালেদা জিয়া রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ আগস্ট জন্মদিন পালন করে। কেবম মাত্র বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুশি করতে ও খুনিদের উৎসাহিত করতে খালেদা জিয়া ১৫ আগস্টে জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করেন।
বার্তাবাজার/নব