চীনের উপহারের ৫ লাখ সিনোফার্ম টিকা আসছে বুধবার

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন। এই টিকার চালান আগামী ১২ মে বাংলাদেশে আসবে।

সোমবার (১০ মে) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ এর সঙ্গে এক অনলাইন ব্রিফিংয়ে চীনের রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এই লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। আগামী ১২ মে এই টিকা আসবে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় বাংলাদেশসহ ৬ দেশের জোটে ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তারা এখনো জোটে যোগ দিতে প্রস্তুত নয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর