রাজধানীতে নকল তালমিছরি-গুড় তৈরির কারখানায় পুলিশের অভিযান

রাজধানীর উত্তরখান থানা এলাকায় নকল তালমিছরি ও গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ভেজালতালমিছরি ও গুঁড়সহ কয়েকজনকে আটক করা হয়। জব্দ করা হয় ভেজাল তালমিছরি ও গুড়।

রবিবার (৯ মে) বিকেলে এ অভিযান চালানো হয়। উত্তরখান থানাধীন বড়বাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) বিপ্লব কুমার গোস্বামী এ অভিযানটি পরিচালনা করেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এখানে অভিযানে আসে এবং নকল তালমিছরি তৈরির কারখানা থেকে পাঁচ জনকে গ্রেফতারসহ নকল তালমিছরি ও গুড় তৈরির সকল উপকরণ জব্দ করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর