পণ্যবাহী ফেরিতে পার হচ্ছে ঘরমুখো মানুষ

আসন্ন ঈদ উপলক্ষে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ পরিলক্ষীত হয়েছে। ইফতারের পর থেকেই ঘাট এলাকায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে।

রবিবার (৯মে) রাতে পাটুরিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে।

এর আগে, জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য বেশ কয়েকটি ফেরি চলমান থাকলেও সন্ধ্যার পর থেকে সাধারণ পণ্যবোঝাই ট্রাক পারাপারের জন্য ফেরি চলাচল উন্মুক্ত করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এরপর থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ফেরি।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ডিজিএম জিল্লুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় নৌপথ পারের অপেক্ষায় ছিল বেশকিছু পণ্যবোঝাই ট্রাক। সেগুলো ধারাবাহিক পার করা হচ্ছে। ঘাট এলাকায় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঈদে ঘরমুখো মানুষের কিছুটা চাপ রয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের জন্য ১৬টি ফেরি রয়েছে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর