নারায়ণগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল রোববার (০৯ মে) রাত ০৭:৪০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- ১। মোঃ মহিন উদ্দিন (২৭) এবং ২। মোঃ কাইয়ুম হোসেন (২২)। এ সময় তাদের হেফাজত হতে ৩৯৯ বোতল ফেন্সিডিল, ০১ কেজি গাঁজা, মাদক বিক্রিয় নগদ ৬৮৫০/- টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকতৃ আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তাদের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী জগপুর এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
জিজ্ঞাসাবাদে তারা আরোও জানায় যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে বিশেষ কৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং তা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/ভিএস