এবার বিশেষ শর্ত ও বিধিনিষেধ অনুসরণপূর্বক হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রোববার (৯ মে) দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে সৌদি কর্মকর্তারা জানান, মহামারি করোনার কারণে এ বছর বিদেশিদের হজের অনুমতি নাও দিতে পারে সৌদি কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধির দিকে সর্বোচ্চ নজর দিয়েই হজের আয়োজন করা হবে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিশেষ পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
প্রতিবছর বিশ্বব্যপী প্রায় ২৫ লক্ষাধিক ব্যক্তি হজ পালন করতে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যান। এতে সৌদি আরব প্রতিবছর প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে। আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়নি। গত বছর সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের হজের অনুমতি দেওয়া
বার্তাবাজার/ই.এইচ.এম