মানিকগঞ্জের সিংগাইর উপজেলাধীন চারিগ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৪ মানিকগঞ্জ।
রবিবার বিকাল ৪ ঘটিকায় র্যাব-৪ মানিকগঞ্জ এর বিশেষ অভিযানের মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় দুইজন মাদক ব্যবসায়ীকে। মাদক ব্যবসায়ীরা হলো- (১) মোঃ সোহাগ (৩১), পিতাঃ মো. ইউনুছ, সাং- গোবিন্দল, থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ। (২) মোঃ শাহ আলম (২২), পিতাঃ আলতাফ হোসেন, সাং- চারিগ্রাম, থানাঃ সিংগাইর, জেলাঃ মানিকগঞ্জ।
এ ব্যাপারে র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান গোপন সংবাদের ভিত্তিতে এবং বিশেষ অভিযানের মাধ্যমে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরো জানান, মানিকগঞ্জকে মাদকমুক্ত করতে ও সকল প্রকার অপরাধ দমনে র্যাব-৪ মানিকগঞ্জ সব সময় কাজ করবেন।
বার্তাবাজার/ভিএস