সাতক্ষীরা সদরে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১ হাজার ৮শ’ ২০ পিস ইয়াবাসহ ইয়াছিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী জেলার কলারোয়া উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার দিকে সদর থানার উপ-পরিদর্শক আহম্মদ আলী, সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ও লালন হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা শহরের ফুড অফিস মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১ হাজার ৮শ’ ২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী ইয়াছিনকে আটক করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

শাওন আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর