শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাই-ভাবির

সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুদের ঝগড়ার জেরে এক দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (০৯ মে) রাত ৮টা দিকে উপজেলার আলিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা (২৮)।

জানা যায়, বাড়ির শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে রোববার সন্ধ্যার পরে আলমগীরের সাথে বাগবিতণ্ডা হয় তার চাচাতো ভাই রাসেলের সাথে। এক পর্যায়ে রাসেল ধারালো অস্ত্র নিয়ে কোপায় আলমগীর ও তার স্ত্রীক মুর্শেদাকে।

সেখান থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরতে অভিযান চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর