বিদেশ থেকে অক্সিজেন জেনারেটর আমদানি করবে স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমলেও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় বেশউদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। ভারতীয় এ ধরনটি যেন ছড়িয়ে না পড়ে সেদিকে সার্বক্ষণিক সজাগ রয়েছে সংস্থাটি। একইসঙ্গে অক্সিজেন জেনারেটর আমদানির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (০৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, দেশে চাহিদার তুলনায় তিনগুণ বেশি অক্সিজেন মজুদ রয়েছে। এরপরেও বিদেশ থেকে অক্সিজেন জেনারেটর আনার উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতালগুলোতে হাইফ্লো ন্যাজেল ক্যানুলা ও অক্সিজেন কনসেনট্রেটর পর্যাপ্ত সংখ্যক সরবরাহ করা হয়েছে। অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা এখন ২০ হাজারের অধিক।

তিনি বলেন, ভারতীয় ধরন দেশে ধরা পড়েছে, এ বিষয়ে সকলের সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। তবে দেশবাসী ভয় না পেয়ে এ পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারলে বর্তমানে করোনা সংক্রমণের যে স্থিতি অবস্থা রয়েছে তা ধরে রাখা সম্ভব।

ভ্যারিয়েন্ট যেটাই হোক না কেন চিকিৎসা পদ্ধতি প্রায় একই। সুতরাং করোনা সংক্রমণমুক্ত হতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে মনে করেন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর