করোনায় আক্রান্ত হয়েছেন দেশের বিভিন্ন আদালতের ২৫২ বিচারক

দেশের উচ্চ ও নিম্ন আদালতের মোট ২৫২ জন বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুপ্রিম কোর্টের ২১ ও অন্যান্য অধস্তন আদালতের বিচারক ২৩১ জন।

করোনার কারণে গত বছরের ৯ মে থেকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ জারির পর থেকে এ পর্যন্ত তারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এই ১ বছরের মধ্যে নিম্ন আদালতের ১ জেলা জজ ও ৬ কর্মচারী মারা গেছেন আক্রান্ত হয়ে। পাশাপাশি সুপ্রিম কোর্টের ২০০ কর্মচারী ও নিম্ন আদালতের ৪৫৮ জন কর্মচারী আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

রোববার (০৯ মে) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে অধস্তন আদালতের জেলা জজ পদমর্যাদার একজন বিচারক ও ছয়জন কর্মচারী মৃত্যুবরণ করেছেন। করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সাধারণ ছুটিতে আদালত বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর জন্য গত বছরের গত বছরের ৯ মে ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয় (পরে এটি সংসদে পাস হয়)। এরপর ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয়।

তিনি আরও বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা ও দায়িত্ব পালনের সময় এ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২১ জন বিচারপতি, অধস্তন আদালতের ২৩১ জন বিচারক, সুপ্রিম কোর্টের ২০০ কর্মচারী ও অধস্তন আদালতের ৪৫৮ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে অধস্তন আদালতের জেলা জজ পদমর্যাদার একজন বিচারক ও ছয়জন কর্মচারী মৃত্যুবরণ করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর