কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরতী দাস (২৭) নামে ২ সন্তানের জননী নিহত হয়েছেন। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিমাই দাসের স্ত্রী ও সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের সুভাষ দাসের মেয়ে।

সূত্র জানান, রবিবার রাত ৮ টার দিকে ওই গৃহবধূ তার স্বামী নিমাই দাস, ৫ বছর বয়সী বড় ছেলে আশিক দাস এবং ছোট ছেলে ১৬ মাস বয়সী আবির দাসকে সাথে নিয়ে স্বামীর মোটর সাইকেলযোগে শ্বশুর বাড়ি বিষ্ণুপুর থেকে বাবার বাড়ি আলীপুরে যাচ্ছিলেন।

পথিমধ্যে কালিগঞ্জের নলতা প্যারামেডিকেল এর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা অজ্ঞাতনামা একটি পিক-আপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ওই সময়ে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ পিক-আপের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

এছাড়া গৃহবধূর স্বামী নিমাই দাস, বড় ছেলে আশিক দাস ও ছোট ছেলে আবির দাস গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে নলতা হাসপাতালে ভর্তি করে। তবে ঘাতক পিক-আপটিকে আটক করা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর