হেফাজতের আন্দোলনের ঘটনায় সরাইল থানার ওসিকে বদলি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলনের দীর্ঘদিন পর বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি এএমএম নাজমুল আহমেদকে। তার নতুন কর্মস্থল পুলিশের বরিশাল রেঞ্জে। রোববার (০৯ মে) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বদলি করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন।

এর আগে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী, সদর মডেল থানার ওসি আব্দুর রহিম ও খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী শাখাওয়াত হোসেনকে।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষের খবর শুনে ব্রাহ্মণবাড়িয়ায় চালানো হয় সহিংস আন্দোলন। এ সময় পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়সহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা। এ ঘটনায় নিহত হন ১২ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর