অসহায় ও দুস্থদের পাশে ঈদ উপহার নিয়ে চান্দখালী ব্লাড ফাউন্ডেশন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশি সমাজের অসহায় মানুষদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদ উপহার প্রদান করেছে চান্দখালী ব্লাড ফাউন্ডেশন । আজ বিকালে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে ব্লাড ফাউন্ডেশন সদস্যদের সহযোগিতায় ২০ পরিবারের মাঝে ঈদসামগ্রীর দেয়া হয়।

ঈদ উপহার পেয়ে একজন বলেন, ‘আমাদের কেউ খোঁজ-খবর রাখে না’। চান্দখালী ব্লাড ফাউন্ডেশনের উপহার পেয়ে সত্যিই অনেক ভাল লাগছে। দোয়া করি ভালো কাজ চালিয়ে যাওয়ার জন্য।

এ বিষয়ে চান্দখালী ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মোঃ এ আর বাবু বার্তা বাজার’কে জানান, তারা সব সময় ইতিবাচক কাজ করে। সেই পরিপ্রেক্ষিতে সমাজের পিছিয়ে পরা মানুষের মাঝে ঈদের একটু আনন্দ পৌঁছে দিতে এই আয়োজন। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে। বিত্তবানদের প্রতি অনুরোধ এই দুঃসময়ে আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখুন।

মেহেদী হাসান/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর