আলফাডাঙ্গায় গাঁজা গাছসহ যুবক আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি গাঁজা গাছসহ মো. আলামিন মোল্যা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ মে) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আলামিন উপজেলার বুড়াইচ গ্রামের আসলাম মোল্যার ছেলে।

থানা সূত্রে জানা যায়, শনিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাদের শেখ ও এএসআই অর্জুন বরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আলামিন মোল্যার নিজ বাড়ি থেকে চাষকৃত গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর