করোনা দুর্যোগে কোথাও কেউ না খেয়ে থাকেনি: নিখিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকে না বলে মন্তব্য করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রোববার (০৯ মে) দুপুরে রাজধানীর মুগদা এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫শ নিম্ন আয়ের মানুষকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন।
নিখিল বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের কল্যাণে রাজনীতি করেন। মানবসেবাই তার একমাত্র ব্রত। তিনি ক্ষমতার থাকলে কেউ না খেয়ে থাকে না। করোনা দুর্যোগে কোথাও কেউ না খেয়ে থাকেনি। সরকার এবং আমাদের দলের নেতাকর্মীরা তার নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, করোনায় অসহায় হয়ে পড়া মানুষের সহায়তায় যুবলীগের প্রতিটি নেতাকর্মী মাঠে রয়েছে। সুযোগ্য চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা দিচ্ছে। বাংলাদেশের কোথাও একটি মানুষ না খেয়ে থাকেনি। দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত যুবলীগ মানুষের পাশে থাকবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক রাসেল, তথ্য ও যোগাযোগ (আইটি) বিষয়ক সম্পাদক শামসুল আলম অনিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইঞ্জি. মুক্তার হোসেন চৌধুরী কামাল, অ্যাড. শওকত হায়াত, কেন্দ্রীয় সদস্য আসাদুজ্জামান আজম, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমূখ।
বার্তা বাজার/এসজে