পাংশায় এমপি জিল্লুল হাকিমের ঈদ উপহার পেলো ৬ শত পরিবার

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নিজস্ব অর্থায়নে হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে ঈদ উপহার।

শনিবার (৮ মে) প্রথম দিনে উপজেলার কলিমহর ও বাবুপাড়া দুইটি ইউনিয়নে ৪ শত পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে এবং রবিবার (৯মে) দ্বিতীয় দিন উপজেলার মৌরাট, পাট্টা ও সরিষা তিনটি ইউনিয়নে ৬শত পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা বলেন, দেশে করোনা ভাইরাস সংক্রমনের ফলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় দরিদ্র মানুষের জন্য রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নিজস্ব অর্থায়নে এ ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। তার নির্বাচনী এলাকার (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) তিনটি উপজেলাতে ১২ হাজার পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা যুবলীগের আহব্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা , পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীদ হাসান (সিসিল) ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর