বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশ যেতে পারবে না বলে মন্তব্য করেছে আইন মন্ত্রণালয়।
রোববার (০৯ মে) বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতে এমন কথা জানানো হয়।
এর আগে সকালে আইন সচিব গোলাম সারওয়ার জানান, আইন মন্ত্রণালয়ের দেওয়া মতামতের কপি সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এরপর সিদ্ধান্তের জন্য তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হতে পারে।
উল্লেখ্য, গতমাসে করোনায় আক্রান্ত হওয়ার পর ২৭ এপ্রিল থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করেছিল তার পরিবার।
বার্তা বাজার/এসজে