ঝিনাইদহে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহের কোটচাদপুরে করোনায় কর্মহীন হয়ে পড়া ৭ শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৯ মে) বিকেলে কোটচাদপুর পৌর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে নিজ উদ্যোগে এ খাদ্যাসামগ্রী বিতরণ করেন কোটচাদপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আক্তার পিংকি।

এসময় পৌর এলাকার বিভিন্ন অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল আলুসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। করোনাকালে খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্ররা।

খাইরুল ইসলাম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর